1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গুজরাট বিজয়ের পরও মুখ্যমন্ত্রী বদল! দৌড়ে রয়েছেন স্মৃতি - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

গুজরাট বিজয়ের পরও মুখ্যমন্ত্রী বদল! দৌড়ে রয়েছেন স্মৃতি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭

খবর২৪ঘণ্ট,আন্তর্জাতিক ডেস্ক: রাজ্যে ফের ক্ষমতায় এলেও এবার রাজ্যের মুখ্যমন্ত্রী বদল করতে পারে বিজেপি। এমনটাই সংবাদমাধ্যমের খবর। বিজেপি সূত্রে খবর, মুখ্যমন্ত্রী বিজয় রূপানি রাজকোট থেকে জিতলেও দল চাইছে একজন নতুন মুখ্যমন্ত্রী। প্রত্যাশামতো ফল না হওয়ায় রূপানিকে সরানো হতে পারে বলে জানা যাচ্ছে। গেরুয়া শিবিরের পরিকল্পনা হল জনপ্রিয় না হলেও এমন একজনকে মুখ্যমন্ত্রী করতে হবে ‌যার একটি জনমোহিনী ক্ষমতা রয়েছে। ‌যিনি মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করার সাহস দেখাতে পারেন। সেদিক থেকে নীতীশ প্যাটেলের মতো দৌড়ে এগিয়ে রয়েছেন স্মৃতি ইরানি।

গুজরাট বিধানসভা নির্বাচনে জিতেও খুব একটা স্বস্তিতে নেই বিজেপি। এনিয়ে রাজ্যে ষষ্ঠবার ক্ষমতায় এল গেরুয়া ব্রিগেড। তবে এবারে কংগ্রেস যেভাবে লড়াই দিয়েছে, তাতে বিজেপির থিঙ্কট্যাঙ্কদের কপালে ভাঁজ পড়েছে। নতুন রাস্তায় হাঁটার কথা ভাবছে বিজেপি।
রাজনৈতিক মহলের জল্পনা গুজরাটে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। মোদী ঘনিষ্ঠ স্মৃতি গুজারাটি বেশ ভালই বলেন এবং নেতৃত্ব দেওয়ারও ক্ষমতা রয়েছে। ‌যে কোনও চাপের মুখে তিনি ‌যে লড়াই করতে পারেন তা তিনি প্রমাণ করেছেন রাহুল গান্ধীর বিরুদ্ধে লড়াই করার সময়।

স্মৃতির সঙ্গেই মুখ্যমন্ত্রী পদের দৌড় রয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ প্রতিমন্ত্রী মনসুখ মান্দাভিয়া। রাজ্যে কৃষকদের মধ্যে ‌যথেষ্টই প্রভাব রয়েছে সৌরাষ্ট্রের এই পাতিদার নেতার। লড়াইয়ে রয়েছেন গুজরাট বিধানসভার প্রাক্তন স্পিকার বাজুভাই ভালা। রাজ্যে একাধিক মন্ত্রীর দায়িত্ব সামলেছেন ভালা। তাঁর কথাও ভাবছে দল।

খবর ২৪ ঘণ্টা.কম/ জন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team