1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গাজীপুরে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে গৃহবধূ নিহত - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

গাজীপুরে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে গৃহবধূ নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে লিলি আক্তার (৩৫)নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় তার স্বামী আলাল উদ্দিন (৪০) আহত হন। আহত আলালকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় শ্রীপুর পৌরসভার লোহাগাছ (জিওসি) গ্রামে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুস সাহিদ জানান, বৃহস্পতিবার সকালে আলাল উদ্দিন তার স্ত্রী লিলিকে সাথে নিয়ে ইট দিয়ে নতুন ঘর নির্মাণ করার জন্য মাটির ঘর ভাঙার কাজ করছিলেন। এসময় হঠাৎ দেয়াল ধসে তাদের ওপর পড়ে। স্থানীয়রা স্বামী-স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে লিলি মারা যান।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এ বি এম সিদ্দিক জানান, হাসপাতালে আনার আগেই লিলি আক্তার মারা গেছেন। নিহতের স্বামী আহত আলাল উদ্দিনকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, কোনও অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team