1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার, তিন মাসের কারাদণ্ড - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার, তিন মাসের কারাদণ্ড

  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলায় পৃথক অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

সোমবার (১ জুন) বিকেল ৩টার দিকে বগুড়া সদর উপজেলার মালতীনগর দক্ষিণপাড়া ও নরুলী কাঁঠালতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মালতীনগর দক্ষিণপাড়ার মৃত সুলতান মন্ডলের ছেলে আলীমুল ইসলাম (১৮) এবং নরুলী কাঁঠালতলার মৃত তারাজুল সরকারের ছেলে রতন (৩২)।

ডিএনসি সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল ওয়াজেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় দুইজনকে ২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। জব্দকৃত গাঁজা ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিএনসির অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।”

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team