1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গরীব ও দুস্থ্যদের খাবার দিলেন রাসিক মেয়র - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১০ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

গরীব ও দুস্থ্যদের খাবার দিলেন রাসিক মেয়র

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২০

সংবাদ বিজ্ঞপ্তি : মহানগরীর গরীব, অসহায় ও দুস্থ এক হাজার নারী-পুরুষের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শনিবার দুপুরে মহানগরীর বাগানপাড়া ও লক্ষীপুর এলাকায় এই খাবার বিতরণ করা হয়।
এইচএসবিসি ব্যাংকের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে অসহায় ও দুস্থ মানুষদের মাঝে খাবার বিতরণ করেন মেয়র। খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের

সদস্য ও রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোহা. মোকবুল হোসেন, সদস্য প্রফেসর তানবিরুল আলম, ডা. এফএএম জাহিদ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নূরুজ্জামান টুকু, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ফটিকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন রেড ক্রিসেন্ট সোসাইটির সিটি ও জেলা ইউনিট অফিসার বাকি বিল্লাহ। রেড ক্রিসেন্টের যুব সদস্যরা সামাজিক দূরত্ব ও শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করেন। প্রেস বিজ্ঞপ্তি

এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team