1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ রিপোর্ট দাখিলের নির্দেশ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ রিপোর্ট দাখিলের নির্দেশ

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামী ২৬ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে খালেদা জিয়ার স্বাস্থ্যের রিপোর্ট জমা দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ভিসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর পরদিন বৃহস্পতিবার খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি হবে। রোববার দুপুর ২টার পর বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে সকালে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানির জন্য দুপুর ২টা সময় নির্ধারণ করেন হাইকোর্ট বেঞ্চ।
গত ১৯ ফেব্রুয়ারি (বুধবার) আবেদনটি উপস্থাপনের পর আদালত ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছিলেন। ওইদিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
১৮ ফেব্রুয়ারি আবেদনটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দায়ের করেন খালেদা জিয়ার আইনজীবী সগীর হোসেন লিয়ন।
এর আগে গত বছরের ১২ ডিসেম্বর এ মামলায় তার জামিন আবেদন পর্যবেক্ষণসহ খারিজ করে দিয়েছিলেন আপিল বিভাগ। তবে আবেদনকারী (খালেদা জিয়া) যদি সম্মতি দেন তাহলে বোর্ডের সুপারিশ অনুযায়ী তার অ্যাডভান্স ট্রিটমেন্টের পদক্ষেপ নিতে বলা হয়।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team