1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
এবার আইজিপি ব্যাজ পাচ্ছেন পুলিশ-র‍্যাবের ৩৪১ সদস্য - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

এবার আইজিপি ব্যাজ পাচ্ছেন পুলিশ-র‍্যাবের ৩৪১ সদস্য

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬

নিউজ ডেস্ক: প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ ও র‍্যাবের ৩৪১ কর্মকর্তা ও সদস্য পাচ্ছেন ‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ’। পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এ পুরস্কার এবারের পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে দেওয়া হবে।

আসন্ন পুলিশ সপ্তাহের মধ্যে রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এ ব্যাজ পরিয়ে দেবেন।

গতকাল বৃহস্পতিবার (৭ মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ১ মার্চ থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ৩৪১ জনকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ’ প্রদান করা হলো।

আগামী ১০ মে থেকে ১৩ মে পুলিশ সপ্তাহের শেষ দিনে এ ব্যাজ পরানোর পাশাপাশি সনদ প্রদান করবেন আইজিপি।

২০২৫ সালে আইজিপি ব্যাজ পেয়েছিলেন ২৬৮ জন, ২০২৪ সালে ৪৮৮ জন এবং ২০২৩ সালে পেয়েছিলেন ৪৫৮ জন পুলিশ সদস্য।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team