1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু সেবা: চক্ষু সেবা পেলেন ৩শো মানুষ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু সেবা: চক্ষু সেবা পেলেন ৩শো মানুষ

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন ও চিকিৎসাসেবা পেয়েছেন প্রায় ৩শ’ দুস্থ: মানুষ।

বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার ঢুলটি এলাকায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশন এই চক্ষু সেবা প্রদানের আয়োজন করে। দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া মঞ্জুর। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ব্যবস্থাপনায় এবং অরবিস ইন্টারন্যাশনালের অর্থায়নে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নিউ এরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম। এ সময় বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালক মোস্তাক আহমেদ কিরণ, সাংবাদিক মাহাবুবুল হক দুদু, আব্দুল মতিন চক্ষু হাসপাতালের সহকারী ব্যবস্থাপক টি. এম. মাহমুদুল হাসান।

নিউ এরা ফাউন্ডেশনের পরিচালক মোস্তাক আহমেদ কিরণ জানান, দিনব্যাপী আয়োজিত এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে ৬০ জন ছানি রোগীর অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে। তাঁদের সিরাজগঞ্জের আব্দুল মতিন চক্ষু হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। এ ছাড়া প্রায় আড়াইশ’ মানুষের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা-পরামর্শ দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী অনেকের মধ্যে বিনামূল্যে চশমাও বিতরণ করা হয়। নিউ এরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি নিয়মিত এ ধরনের মানবিক উদ্যোগ পরিচালনা করছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team