1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ঈশ্বরদীতে কবরস্থান থেকে বৃদ্ধার মরদেহ তুলে মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

ঈশ্বরদীতে কবরস্থান থেকে বৃদ্ধার মরদেহ তুলে মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মারা যাওয়ার ১২ দিনের মাথায় কবরস্থান থেকে ৮৫ বছরের এক বৃদ্ধার মরদেহ তুলে মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোররাতের মধ্যে উপজেলার জয়নগর কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের বরাত দিয়ে তিনি জানান, উপজেলার জয়নগর পূর্বপাড়া গ্রামের মৃত আবুল হোসেন প্রামানিকের স্ত্রী ফজিলা খাতুন (৮৫) শারীরিক অসুস্থ্যতা জনিত কারণে গত ৩১ অক্টোবর মারা যান। মারা যাওয়ার পর তাকে জয়নগর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। দাফনের ১২ দিনের মাথায় বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোররাতের মধ্যে কোনো এক সময় কবরস্থান থেকে ওই বৃদ্ধার মরদেহ তুলে তার মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

খবর পেয়ে বৃহস্পতিবার সকাল দশটার দিকে ঘটনাস্থল পরিদর্শণ করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, থানার ওসি সেখ নাসীর উদ্দিন।

ওসি জানান, কি কারণে বৃদ্ধার মাথা কেটে নিয়ে গেছে তা নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। তবে কে বা কারা এ ঘটনার সাথে জড়িত তা খুঁজে বের করতে পুলিশ বাহিনী কাজ করছে। মরদেহ পুনরায় দাফন করা হয়েছে।

প্রসঙ্গত, একইদিন বৃদ্ধা ফজিলা খাতুনের আপন জামাই মজিবর রহমান মারা যায়। একই এলাকায় বাড়ি হওয়ায় তাদের দু’জনের কবর পাশাপাশি ছিল। ঘটনার পর আতংক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। এমন ঘটনা আরো ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

জে এন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team