1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
আদমদীঘিতে টাপেন্টাডলসহ আটক ১ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

আদমদীঘিতে টাপেন্টাডলসহ আটক ১

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

আটক ব্যক্তি হলেন, আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকার মো. নুর ইসলাম টুলুর ছেলে মো. সুজন (৩৩)। অভিযানের সময় তার কাছ থেকে ২টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত মো. সুজনকে ১৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। পরে জব্দ করা টাপেন্টাডল ট্যাবলেট ঘটনাস্থলেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে ডিএনসির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ অব্যাহত থাকবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগ—এই দুই উদ্যোগ সমন্বয়ের মাধ্যমেই মাদকের ভয়াবহতা মোকাবিলা করা সম্ভব। মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team