1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
অভিনব ফন্দি ভেস্তে গেল—ফ্যানের বক্সে ৩২০০ ইয়াবা উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

অভিনব ফন্দি ভেস্তে গেল—ফ্যানের বক্সে ৩২০০ ইয়াবা উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাহজাহানপুরে ফ্যানের কার্টনের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে শাহজাহানপুর থানাধীন সুলতানগঞ্জ বনানী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে মেসার্স হক অ্যান্ড কোং পেট্রোল পাম্পের সামনে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কাঞ্চুপাড়া ইউনিয়নের হরিকুলা এলাকার উবায়ং চাকমার ছেলে চাইমনক্য চাকমা (২২)।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে একটি মাদকের চালান ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে পাচার করা হচ্ছে। পরে উপপরিচালক জিললুর রহমান-এর নেতৃত্বে অভিযান চালিয়ে শ্যামলী পরিবহনের একটি কোচে তল্লাশি করা হয়। বাসের ডি-১ সিটে টিকিটবিহীন অবস্থায় বসা ওই যাত্রীর দেহ তল্লাশি করে একটি ফ্যানের খালি কার্টনের ভেতরে স্কচটেপে মোড়ানো ১৬টি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৩২০০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন,“গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে একটি বড় মাদকের চালান জব্দ করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে, এর পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে। তাদের শনাক্তে তদন্ত চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান আগামীতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।”

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহজাহানপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team