1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে সতর্ক অবস্থানে বিজিবি - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে সতর্ক অবস্থানে বিজিবি

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

নিউজ ডেস্ক: রোদ, বৃষ্টি, ঝড় কিংবা প্রতিকূল আবহাওয়া- কোনো কিছুই সীমান্তে দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের দমাতে পারছে না। দেশের বিস্তীর্ণ সীমান্তজুড়ে দিনরাত নিরলস টহল ও নজরদারি অব্যাহত রেখে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বাহিনীটি।

শনিবার (২৭ জুন) বিজিবি সূত্র জানায়, পাহাড়-পর্বত, নদী-নালা, হাওর-বাঁওড়, গহীন অরণ্য ও দুর্গম সীমান্ত এলাকাগুলোতে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে ভারত থেকে অবৈধভাবে পুশ-ইনের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে সীমান্তজুড়ে নজরদারি জোরদার করা হয়েছে।

সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা বলছেন, দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষাই তাদের প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে তারা দিন-রাত, প্রাকৃতিক দুর্যোগ কিংবা প্রতিকূল পরিবেশের কোনো বাধাকেই গুরুত্ব দিচ্ছেন না।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন বা আইনবহির্ভূত কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে বাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণে প্রস্তুত আছেন।

দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ নিরবচ্ছিন্ন তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team