1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
৪ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ওএসডি - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

৪ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ওএসডি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

খবর২৪ঘন্টা ডেস্ক : চারটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (১ জানুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ওএসডি কর্মকর্তারা হলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. নিজামুল করিম, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু তাহের, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলিউর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়, এই চার কর্মকর্তা আগামী ৭ জানুয়ারির মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন।

কর্মকর্তারা আবশ্যিকভাবে তার পিডিএস এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন বলেও জানানো হয়।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team