1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় হস্তক্ষেপ হবে না : মোজাম্মেল হক - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় হস্তক্ষেপ হবে না : মোজাম্মেল হক

  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুলাই, ২০১৮
পুরোনো ছবি

খবর২৪ঘণ্টা ডেস্ক: সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় কোনো হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ বুধবার সচিবালয়ে পিআইডির কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। চাকুরিতে মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধা কোটা নিয়ে যারা উদ্বিগ্ন তাদের আশ্বস্ত করে বলতে চাই, এ সরকার যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মুক্তিযোদ্ধা কোটায় হস্তক্ষেপ করা হবে না এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে বলে মনে করি না।’

মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযোদ্ধা কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে তা পূরণ করার সুযোগ থাকলেও ৩০ শতাংশ কোটা সংরক্ষণের বাধ্যবাধকতা রয়েছে বলে হাইকোর্টের আদেশে বলা আছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘সরকারি চাকরিতে বিদ্যমান মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত ৩০ শতাংশ কোটা সম্পর্কে হাইকোর্টের আদেশের বিষয়টি সরকার গঠিত কমিটিকে মনে করিয়ে দিতেই আজ এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।’
মন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী হিসেবে মুক্তিযোদ্ধা পরিবার, মুক্তিযোদ্ধাদের সন্তান এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অনেক মানুষ আমাকে ফোন করেছেন। আমি তাদের সাফ জানিয়ে দিয়েছি, মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত ৩০ শতাংশ কোটায় কোনো হস্তক্ষেপ করা হবে না। এ নিয়ে উদ্বিগ্নের কোনো কারণ নেই।’

সংবাদ সম্মেলনে সরকারের প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার উপস্থিত ছিলেন।

খবর২৪ঘণ্টা.কম/জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team