1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
স্যান্ডেলের সোলের ভেতর ইয়াবা পাচার! - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

স্যান্ডেলের সোলের ভেতর ইয়াবা পাচার!

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাহাজানপুরে অভিনব কৌশলে স্যান্ডেলের ভেতর লুকিয়ে ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তার কাছ থেকে ১৫০০ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও এক জোড়া স্যান্ডেলও জব্দ করা হয়।

রোববার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে শাহাজানপুর থানাধীন নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতার ব্যক্তি হলেন—দুপচাঁচিয়া উপজেলার নলঘড়িয়া গ্রামের ফজলুর রহমান প্রামানিকের ছেলে ফরিদুল ইসলাম ওরফে বাবু (৪০)।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি মাদকের চালান ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে পাচার করা হবে। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ব-১৪-৬৩০৭ নম্বরের শাহ্ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এসময় H-4 নম্বর সিটে টিকিটবিহীন অবস্থায় বসা এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশি করা হয়।

পরে তার পরিহিত স্যান্ডেলের সোলের ভেতরে বিশেষ কায়দায় লুকানো দুইটি জিপারযুক্ত পলিপ্যাকেট থেকে ৭৫০ পিস করে মোট ১৫০০ পিস কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি Redmi Note 10S অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে এই মাদকের চালানটি আটক করা সম্ভব হয়েছে। স্যান্ডেলের ভেতরে ইয়াবা লুকানোর মতো কৌশল নতুন হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তা ব্যর্থ হয়েছে।”

তিনি আরও জানান, “এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে সরকারের চলমান অভিযান অব্যাহত থাকবে।”

এ ঘটনায় শাহাজানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team