1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সোনাদীঘি মার্কেট ব্যবসায়ীদের সাথে রাসিক মেয়রের সভা - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

সোনাদীঘি মার্কেট ব্যবসায়ীদের সাথে রাসিক মেয়রের সভা

  • প্রকাশের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সোনাদীঘি মার্কেটের ব্যবসায়ীদের সাথে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আমি প্রথম মেয়াদে মেয়র থাকাকালে সোনাদীঘি মোড়ে সিটি সেন্টারের নির্মাণ কাজ শুরু করেছিলাম। কিন্তু পরবর্তী ৫ বছর এ প্রকল্পের কাজ বন্ধ ছিল। দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর আবারো কাজ শুরুর উদ্যোগ গ্রহণ করেছি। আশা করছি এ কাজে সকল ব্যবসায়ীরা সহযোগিতা করবেন।
সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, তত্ত¡াবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাশারসহ সোনাদীঘি মার্কেট ব্যবসায়ীবৃন্দ প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team