1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আম বিতরণ, স্বপ্ন-এর ব্যতিক্রমী ‘আম উৎসব’ অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আম বিতরণ, স্বপ্ন-এর ব্যতিক্রমী ‘আম উৎসব’ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মৌসুমি ফলের আনন্দ ছড়িয়ে দিতে রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে অনুষ্ঠিত হয়েছে ‘স্বপ্ন আম উৎসব’। দেশের শীর্ষ সুপারশপ স্বপ্ন-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বয়সী সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে সুমিষ্ট পাকা আম বিতরণ করা হয়।

বুধবার (১০ জুন) আয়োজিত এই উৎসবে অংশগ্রহণকারীদের মাঝে আম বিতরণের পাশাপাশি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করা হয়। আয়োজকদের মতে, সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সঙ্গে মৌসুমি ফলের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবের আবহ সৃষ্টি হয়। স্বেচ্ছাসেবী ও আয়োজকরা সরাসরি উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেন, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, শুধুমাত্র মহাখালীর করাইল এলাকায় নয়, দেশের বিভিন্ন স্থানেও একযোগে আম বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঢাকার ধানমন্ডির রবীন্দ্র সরোবর, মিরপুর-১, উত্তরা রাজাবাড়ি চৌরাস্তা ও তুরাগ এলাকায় আম বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে চট্টগ্রাম, খুলনা ও সিলেট মহানগরীতেও এ কার্যক্রম চলমান রয়েছে।

স্বপ্ন-এর ডেপুটি ডিরেক্টর (ক্যাটাগরি গ্রোথ অ্যান্ড ইএসজি) মো. মাহাদি ফয়সাল বলেন, “স্বপ্ন সবসময় বিশ্বাস করে নিরাপদ ও মানসম্মত খাবারের আনন্দ সবার জন্য। দীর্ঘদিন ধরে আমরা কৃষকদের সঙ্গে সরাসরি কাজ করে তাদের উৎপাদিত ফল ও সবজি নিরাপদ চাষাবাদ পদ্ধতিতে সংগ্রহ করে গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছি।”

তিনি আরও বলেন, “এই আমের মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি সংগৃহীত আম নিয়ে আমরা একটি ছোট উদ্যোগ নিয়েছি, যাতে মৌসুমি আনন্দ আরও বেশি মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। এটি শুধু একটি ক্যাম্পেইন নয়, বরং কৃষক, গ্রাহক এবং সমাজের সঙ্গে স্বপ্ন-এর সম্পর্ককে আরও অর্থবহ করার একটি প্রয়াস।”

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা, সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team