1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সিরাজগঞ্জে শিশুর গলা কাটা মরদেহ উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে শিশুর গলা কাটা মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭

জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সদর ইউনিয়নের ছোট বেড়া খাড়ুয়া গ্রামে যমুনা নদীর ক্যানেল থেকে থেকে চায়না (১১) নামে একটি শিশুর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত চায়না ওই গ্রামের তাঁত শ্রমিক জহুরুল ইসলামের মেয়ে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, সোমবার সন্ধ্যার পর থেকে চায়নাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতভর খোঁজ করেও তার সন্ধান পায়নি স্বজনেরা।

পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা যমুনার ক্যানেলে চায়নার মরদেহ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team