1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যের মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ   সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শেখ ফরিদ (২১) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ছোট লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শেখ ফরিদ উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, ‘প্রায় তিন বছর আগে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ পান ফরিদ। ঈদের ছুটিতে বাড়ীতে এসেছিলেন তিনি। আজ সকাল ৯টার দিকে বাবার সাথে বাড়ির একটি গাছ কাটছিলেন।’

এ সময় ওই গাছের সাথে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন ফরিদ। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।

খবর ২৪ঘণ্টা/ নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team