1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সিংড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

সিংড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সিংড়া (নাটোর) প্রতিনিধি: ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যে নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা (অ. দা.) মো. আশরাফুল ইসলাম মন্ডল, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা চয়নুল ইসলাম, মুজিবুর রহমান ও রেজাউল ফারুক এবং উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল।

এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সিংড়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে শেখার মধ্যে সীমাবদ্ধ নয়। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সাক্ষরতার প্রসার ও মানসম্মত শিক্ষার সুযোগ বাড়ানো জরুরি।

খবর২৪ঘন্টা/মইসে

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team