1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সাপাহারে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

সাপাহারে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ।

সভায় বক্তব্য দেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এএইচএম নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, উপজেলা জামায়াতের আমীর আবুল খায়ের তরুণ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহেদুল্লাহ প্রামাণিক।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা মানুষের মৌলিক অধিকার এবং সামাজিক উন্নয়নের অন্যতম ভিত্তি। শুধু অক্ষরজ্ঞান অর্জন নয়, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে একটি শিক্ষিত ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষার বাইরে থাকা ঝরে পড়া শিক্ষার্থী ও নিরক্ষর জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তারা।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team