1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
শ্লীলতাহানির অভিযোগে এএসআই ক্লোজড - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শ্লীলতাহানির অভিযোগে এএসআই ক্লোজড

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

সিরাজগঞ্জের তাড়াশে মাদক তল্লাশির নামে এক আদিবাসী গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে সহকারী উপপরিদর্শক (এএসআই) সন্তোষ কুমারকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাতে এক আদেশে পুলিশ সুপার ওই এএসআইকে পুলিশ লাইনে ক্লোজড করেন। আর গৃহবধূর শ্লীলতাহানির বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তদন্ত করছেন। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, গত মঙ্গলবার রাত ৮টার দিকে অভিযুক্ত এএসআই সন্তোষ কুমার মাদক তল্লাশির নামে তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের গুড়পিপুল যশাইপাড়া গ্রামের এক আদিবাসী গৃহবধূর ঘরে প্রবেশ করে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ ঘটনায় এক ভিডিও বার্তায় বিচার দাবি করেন ওই গৃহবধূ। বৃহস্পতিবার ফেসবুকে ছড়িয়ে পড়ে সেই ভিডিও।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team