1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
শেরপুরে গৃহবধুর আত্মহত্যা,স্বামী ও শ্বশুড় আটক - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

শেরপুরে গৃহবধুর আত্মহত্যা,স্বামী ও শ্বশুড় আটক

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০১৯

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছে। এ ঘটনায় পুলিশ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার স্বামী ও শ্বশুড়কে আটক করেছে।
এলাকাবাসী জানান, শনিবার বিকালে শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের উদগ্রাম পুর্বপাড়া গ্রামের প্রশান্ত কুমার সরকারের স্ত্রী বিপাশা রানী সরকার (২১) তার শয়নকে তীরের সাথে দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে এবং নিহতের স্বামী প্রশান্ত (৩০) ও তার পিতা সুনীল চন্দ্র সরকার (৫০) কে আটক করে থানায় নিয়ে আসে।

শেরপুর থানার এসআই পুতুল মোহন্ত জানান, নিহত গৃহবধু বিপাশা পার্শ্ববর্তী নন্দীগ্রাম উপজেলার মারিয়া গ্রামের বিপ্লব চন্দ্রের মেয়ে। ৪ বছর পুর্বে তাদের বিয়ে হয়। তাদের সংসারে ২ বছরের একটি ছেলেও রয়েছে। কিন্তু বিয়ের পর থেকেই দুই পরিবারের মধ্যে মামলা মোকদ্দমা সহ নানা অশান্তি বিরাজ করছিল।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বুলবুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যায় প্ররোচনা দেবার অভিযোগে স্বামী ও শ্বশুড়কে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team