1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
শিবগঞ্জে ১৫০০ পিস ট্যাপেন্টাডলসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

শিবগঞ্জে ১৫০০ পিস ট্যাপেন্টাডলসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১৫০০ পিস ট্যাপেন্টাডলযুক্ত ট্যাবলেটসহ এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়।

সোমবার (১১ মে) বেলা পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানাধীন বুড়িগঞ্জ ইউনিয়নের মাচইল পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া ‘খ’ সার্কেলের সদস্যরা।

অভিযানে মাচইল গ্রামের ফজলাল প্রামানিকের ছেলে মোঃ হযরত আলী (৫৬)-এর বসতবাড়ির দক্ষিণ দুয়ারী শয়ন ঘরের উত্তর পাশে রাখা একটি ট্রাংকের ভেতর থেকে সিনথেটিক ব্যাগে সংরক্ষিত ১৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

ডিএনসি সূত্র জানায়, আটক হযরত আলী একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিএনসি বগুড়া নিরলসভাবে কাজ করছে। যেখানেই মাদক ব্যবসা বা পাচারের তথ্য পাওয়া যাবে, সেখানেই কঠোর অভিযান পরিচালনা করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সচেতন জনগণের সহযোগিতাও অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, “মাদক কারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জননিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে চলমান অভিযান আরও জোরদার করা হবে।”

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team