
গ্রেপ্তারকৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের মানিকের স্ত্রী শরিফা বেগম (৩৮) এবং বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের বাবুর স্ত্রী জুনিয়ারা বেগম (২৫)।
শনিবার (১ আগস্ট) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা সেতুর টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় কোডিন মিশ্রিত এস্কাফ সিরাপসহ দুই নারীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয় এবং আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়া দিঘীর তালতলা এলাকায় অবস্থিত মামুন এন্টারপ্রাইজের একটি গোডাউন থেকে পরিত্যক্ত অবস্থায় ২৯১ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত যন্ত্রাংশের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ লাখ টাকা। এ ঘটনায় শিবগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, এর আগে গত ২১ জুন সোনামসজিদ বিওপির বিজিবি সদস্যরা শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় একটি ট্রাক তল্লাশি চালিয়ে ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ উদ্ধার করেছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।