1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
শিবগঞ্জে টাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক কারবারি আটক - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

শিবগঞ্জে টাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক কারবারি আটক

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে টাপেন্টাডলযুক্ত ট্যাবলেট, মাদক বিক্রির নগদ অর্থ ও একটি মোবাইল ফোনসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া।

রোববার (২৬ জুলাই) দুপুর পৌনে তিনটার দিকে শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের গড় মহাস্থান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গড় মহাস্থান গ্রামের নিজ দখলীয় সেমিপাকা বসতবাড়ির দক্ষিণমুখী শয়নকক্ষ থেকে মোছা. মেরিনা বেগম (৪৯) কে আটক করা হয়। তিনি মৃত মতিনের মেয়ে এবং মো. তোফাজ্জল হোসেনের স্ত্রী।

অভিযানকালে তার দেহ তল্লাশি করে একটি সিনথেটিক ব্যাগ থেকে টাপেন্টাডলযুক্ত ‘টাপাল’ (Tapal) ব্র্যান্ডের ৩২টি ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির ৩ হাজার ৭৫০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত সিমসহ একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিদর্শক শামীমা আক্তার বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নে ডিএনসি বগুড়া ধারাবাহিকভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতাও বাড়ানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ডিএনসি বগুড়া সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team