1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
শিবগঞ্জে গাঁজাসহ দুই যুবক আটক - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

শিবগঞ্জে গাঁজাসহ দুই যুবক আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সোয়া পাঁচটার দিকে ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।

আটকরা হলেন শিবগঞ্জ উপজেলার টেপাগাড়ী গ্রামের মৃত হান্নান মণ্ডলের ছেলে কনক মণ্ডল (২২) এবং আনিছুর প্রামাণিকের ছেলে হাসান প্রামাণিক (২৪)।

ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানে তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত দুই আসামিকেই এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে কনক মণ্ডলকে ৫০০ টাকা এবং হাসান প্রামাণিককে ৩০০ টাকা অর্থদণ্ড করা হয়। উদ্ধারকৃত আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, “মাদক নির্মূলে ডিএনসি বগুড়া জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গাঁজাসহ সব ধরনের মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার ও ব্যবসার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, “মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত করতে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team