1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যান চালক নিহত - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যান চালক নিহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে গরুবোঝাই ইঞ্জিনচালিত ভুটভুটির ধাক্কায় মো. জাফর আলী (৭০) নামে এক অটোভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে জাফর আলী লালপুরের দিকে যাচ্ছিলেন। পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে একইমুখী গরুবোঝাই একটি ইঞ্জিনচালিত ভুটভুটি (নসিমন) পেছন থেকে তার অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথা, ডান কানসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।

নিহত জাফর আলী উপজেলার দক্ষিণ লালপুর এলাকার মৃত রহিম শেখের ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দুর্ঘটনার পর পুলিশ গরুবোঝাই ভুটভুটিটি জব্দ করেছে। ভুটভুটির চালক আনিসুর রহমানকে যানবাহনসহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি উপজেলার ভাটপাড়া চামটিয়া গ্রামের এস্কেন মণ্ডলের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team