1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
লালপুরে কালাজ্বর নির্মূলের লক্ষে অবহিতকরণ সভা অরুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

লালপুরে কালাজ্বর নির্মূলের লক্ষে অবহিতকরণ সভা অরুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে কালাজ্বর নির্মূলরর লক্ষে, ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রন শাখার ব্যবস্থাপনায় এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর -২০২০) সকালে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি। কালাজ্বর নিয়ে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ভাইরুল বাশার ভাদু।
অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুর রাজ্জাক প্রমূখ।
কালাজ্বর ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মূল বিষয় উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা: ফারজানা হক, স্বাস্থ্য অধিদপ্তরের সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা: শরীফ মো: কাফি, ডাটা ম্যানেজার আফিউর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ডাক্তার, শিক্ষক, ইমাম, সাংবাদিক, স্বাস্থ্য কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team