1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রোববার থেকে ভার্চুয়ালি চলবে দেশের সব দেওয়ানি ও ফৌজদারি আদালত - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

রোববার থেকে ভার্চুয়ালি চলবে দেশের সব দেওয়ানি ও ফৌজদারি আদালত

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

রোববার থেকে ভার্চুয়ালি চলবে দেশের সব দেওয়ানি ও ফৌজদারি আদালত। দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রোববার (২৩ জানুয়ারি) থেকে দেশের সব দেওয়ানি ও ফৌজদারি আদালত শারীরিক উপস্থিতির পাশাপাশি ভার্চুয়াল পদ্ধতিতেও পরিচালিত হবে।

শনিবার (২২ জানুয়ারি) প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ১৯ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ ভার্চুয়ালি পরিচালিত হচ্ছে।

ওইদিন সকাল ৯টায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চে বিচারকাজ শুরু হয়। আর সকাল সাড়ে ১০টা থেকে ভার্চুয়ালি বিচারকাজ শুরু হয় হাইকোর্ট বিভাগে।

বিএ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team