1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ শ্রমিকের মুত্যু - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন

রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ শ্রমিকের মুত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীর রুপুপর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে নির্মানাধীন ভবন থেকে পড়ে রাসেল ইসলাম (২২) নামের এক নির্মাণ শ্রমিকের মুত্যু হয়েছে।

সোমবার (২৬ নভেম্বর) রাতে সাহাপুর ইউনিয়নের নতুনহাট এলাকায় গ্রিনসিটিতে এ দূর্ঘটনা ঘটে। নিহত রাসেল যশোর জেলার শারশা উপজেলার ধালদা গ্রামের উজানুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নির্মাণ শ্রমিক আবুল কালাম আজাদ প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, গ্রিনসিটি আবাসনের হাসান এন্ড সন্স নামের একটি বে-সরকারি কোম্পানীর অধিনে নির্মানাধীন ষোল তলা ভবনে শ্রমিকের কাজে যুক্ত ছিলেন রাসেল। ভবনের বাইরে কাজ করার সময় অসাবধানতাবসত নিচে পড়ে যান তিনি।

গুরুতর আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মঙ্গলবার (২৭ নভেম্বর) পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team