1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাশিয়ায় কয়লা খনি দুর্ঘটনায় ১১ শ্রমিক নিহত - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

রাশিয়ায় কয়লা খনি দুর্ঘটনায় ১১ শ্রমিক নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

রাশিয়ার সাইবেরিয়ায় কয়লা খনি দুর্ঘটনায় ১১ শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া খনির গভীরে আটকে পড়া আরও ডজনখানেক শ্রমিককে উদ্ধারের অভিযান চালান হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) খুজবাস এলাকার বেলোভোর লিস্টভিয়াজনায়া খনিতে এ ঘটনা ঘটে।
দেশটির বার্তা সংস্থা আরটি নিউজ জানায়, রাশিয়ার ইমার্জেন্সি মন্ত্রণালয় জানিয়েছে, ধোঁয়ার কারণে উদ্ধার অভিযানে বাধাগ্রস্ত হচ্ছে।
খবরে আরও বলা হয়েছে, সে সময় খনিতে ২৮৫ জন কাজ করছিল। সেখান থেকে অন্তত ২০০ জনকে উদ্ধার করা হয়েছে।
আঞ্চলিক গভর্নর সেরজেই সিভিলভ জানান, আহত ৪৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাস্থলে ১৯টি সামরিক খনি উদ্ধার স্কোয়াড অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team