1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাবি ছাত্রদলের চার নেতাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

রাবি ছাত্রদলের চার নেতাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯
রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ ৪ নেতাকে তুলে নিয়ে গেছে পুলিশ এমন অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট এলাকা থেকে তাদেরকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুলতান আহমেদ রাহী।
অন্য তিনজন হলেন, শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাকিলুর রহমান সোহাগ, সদস্য তুষার ও বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হিমেল রানা।
সুলতান আহমেদ রাহী জানান, আগামী ২৯ তারিখে রাজশাহীতে সমাবেশ এর প্রস্তুতি বিষয়ে শাখা ছাত্রদলের একটা সভাতে যাওয়ার জন্য কাজলা গেট এ সাধারণ সম্পাদকসহ ওই নেতারা আমিসহ কয়েকজনের জন্য অপেক্ষা করছিলেন। এসে শুনি ডিবি পরিচয়ে তাদেরকে তুলে নিয়ে গেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
এ ঘটনায় নিন্দা জানিয়ে দ্রুত তাদের মুক্তির দাবি করেছেন, শাখা ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ।
এ বিষয়ে নগরীর মতিহার থানায় যোগাযোগ করা হলে কোনো তথ্য জানেন না বলে জানানো হয়।

খবর২৪ঘণ্টা, এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team