1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাবিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

রাবিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু

  • প্রকাশের সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে পরীক্ষা শুরু হয়।

‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে তিনদিনব্যাপী পরীক্ষা শুরু হলো। আগামী ৫ ও ৬ অক্টোবর যথাক্রমে ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ তিন শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত শিফট-১, দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত শিফট-২ এবং বিকাল ৩টা থেকে ৪ টা পর্যন্ত শিফট-৩ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনটি শিফটে সর্বমোট ৪৪ হাজার ১৯৪ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা আছে। এর ১৬১৬ জন ছাড়া সবাই বিজ্ঞানের শিক্ষার্থী।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় মোট ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১.২৫ করে। আর পাঁচটি ভুল উত্তরের জন্য এক নম্বর করে কাটা যাবে। এক ঘণ্টার এই পরীক্ষার পাশ নম্বর ৪০।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team