1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে চিত্র প্রদর্শনী শুরু - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

রাবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে চিত্র প্রদর্শনী শুরু

  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ‘জুলাই গণঅভ্যুত্থান: রং তুলিতে মুক্ত স্বদেশ’ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন হয় রোববার (৯ আগস্ট) দুপুরে।

প্রদর্শনী পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। এসময় উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক প্রফেসর মো. নূরুল মোমেন, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুল সালামসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাবি জনসংযোগ দপ্তর জানায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে চারুকলা অনুষদ আয়োজিত আর্ট ক্যাম্পে সৃষ্ট বিভিন্ন মাধ্যমের ৮০টি চিত্রকর্ম এ প্রদর্শনীতে স্থান পেয়েছে। চিত্রকর্মগুলোর মাধ্যমে গণঅভ্যুত্থানের স্মৃতি, সংগ্রাম, স্বাধীনতার চেতনা ও সমকালীন বাস্তবতা তুলে ধরা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রদর্শনী আগামী মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। শিল্প, ইতিহাস ও জাতীয় চেতনার সমন্বয়ে আয়োজিত এই প্রদর্শনী শিক্ষার্থী, শিক্ষক, শিল্পানুরাগী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team