1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী জেলা পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

রাজশাহী জেলা পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার)। সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, বিপিএম, পিপিএম। এ সময় রাজশাহী জেলার সিনিয়র অফিসারগণ ও থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। সভায় রাজশাহী রেঞ্জ ডিআইজি পুলিশের চলমান

কার্যক্রম, জনবান্ধব ও আধুনিক পুলিশিং সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে পুলিশের নিয়মিত অভিযান আরও বেশি জোরদার করণের নির্দেশনা প্রদান করেন। এছাড়া সাধারণ জনগণ যাতে সেবা গ্রহণের ক্ষেত্রে কোন ধরনের হয়রানির শিকার না হয় সে বিষয়টি নিশ্চিত করার জন্য থানার অফিসার ইনচার্জকে বিশেষ নির্দেশনা প্রদান করেন।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team