1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী জেলা জামায়াতের আমিরসহ দুই জন আটক - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

রাজশাহী জেলা জামায়াতের আমিরসহ দুই জন আটক

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : বাঘায় রাজশাহী জেলা জামায়াতের আমির (ভারপ্রাপ্ত) ও বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলীসহ দুই জনকে আটক করেছে পুলিশ। আটক অপর জামায়াত নেতা হলেন, উপজেলার আমোদপুর গ্রামের হারান আলীর ছেলে শাহাদুল ইসলাম। তিনি উপজেলা শ্রমিক চাষী কল্যান ফেডারেশনের সভাপতি। আটক জামায়াত নেতা মাওলানা জিন্নাত আলী উপজেলার আমোদপুর গ্রামের আহাদ প্রামানিকের ছেলে। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। জানা গেছে, গতকাল শনিবার জেলা গোয়েন্দা পুলিশ ও বাঘা

থানার একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। বাঘা অফিসার ইনচার্জ (তদন্ত) আতিকুর রেজা বাদি হয়ে জামায়াতের আটক দুই নেতাসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, জেলা জামায়াতের আমীরসহ দুই জনকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team