1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে র‌্যাবের সাথে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

রাজশাহীতে র‌্যাবের সাথে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানার তারাশ উত্তরপাড়া এলাকায় র‌্যাবের সাথে গোলাগুলিতে আব্দুর রশীদ নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে র‌্যাব ৫৭ বোতল ফেন্সিডিল ও অস্ত্র উদ্ধার করেছে।
র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এএম আশরাফুল জানান, মঙ্গলবার রাতে র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল নির্বাচন পরবর্তী টহল দিচ্ছিল। র‌্যাবের ওই দলটি বেলপুকুর থানার তারাশ উত্তরপাড়া এলাকার রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশের বাগানে আলো দেখতে পেয়ে গাড়ী থেকে নামে। এ সময় তারা র‌্যাবকে লক্ষ্য করে গুড়ি ছুড়লে র‌্যাবও পাল্টা গুড়ি ছুড়ে।

গোলাগুলির একপর্যায়ে লোকজন দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে র‌্যাব একজনকে পড়ে থাকতে দেখে আহতবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ মর্গে নিয়ে যাওয়া হ।  ঘটনাস্থল থেকে র‌্যাব ৫৭ বোতল ফেন্সিডিল ও অস্ত্র উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে সে মাদক ব্যবসায়ী।

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team