1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে প্রশ্নপত্র ফাঁসকারী সন্দেহে এক নারী আটক - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

রাজশাহীতে প্রশ্নপত্র ফাঁসকারী সন্দেহে এক নারী আটক

  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে প্রশ্নপত্র ফাঁসকারী সন্দেহে এক নারীকে পুলিশে দিয়েছে পরীক্ষার্থীদের অভিভাবকরা। শনিবার বেলা পৌনে ১০টার দিকে নগরীর পিএন বালিকা বিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তিনি এক পরীক্ষার্থীর মা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা থেকে গণিত পরীক্ষা শুরু হয়। এর আগেই কেন্দ্রের সামনে বসে এক পরীক্ষার্থীকে প্রশ্ন সমাধান করে দিচ্ছিলেন ওই নারী। টের পেয়ে অন্য শিক্ষার্থীদের অভিভাবকরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি সরে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, সন্দেহভাজন ওই নারীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে এ নিয়ে আইনত ব্যবস্থা নেয়া হবে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team