1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা, ট্যাপেনট্রাডল ও এস্কাফ সিরাপ জব্দ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা, ট্যাপেনট্রাডল ও এস্কাফ সিরাপ জব্দ

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পৃথক অভিযান চালিয়ে ২৯৯ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ১৯০ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট ও ১৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) বিকেল ৫টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীন খানপুর বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দামকুড়া থানার ষাঁট বিঘা এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৯৯ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।

একই রাতে আনুমানিক ৪৫ মিনিট পর ব্যাটালিয়নের অধীন শাহাপুর বিওপির নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানার টাংগন পশ্চিমপাড়া এলাকার বালুর চরে অভিযান চালায়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ১৯০ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ করা হয়।

এ ছাড়া ২৮ আগস্ট রাত ১০টা ৪৫ মিনিটের দিকে বেলপুকুর চেকপোস্টের একটি আভিযানিক দল বেলপুকুর থানার জামিয়াপাড়া আমবাগানে অভিযান চালায়। এ সময় মাটিতে লুকানো অবস্থায় ১৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্যগুলো সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team