1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে দুই নারীর মরদেহ উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

রাজশাহীতে দুই নারীর মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুরে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং অন্যজন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহত দুই নারী হলেন, মোহনপুর উপজেলার ওষায়ের হাটরা গ্রামের বাবুল ইসলামের স্ত্রী আসমা বেগম (৪০) ও দুর্গাপুর গ্রামের বুলবুল্লাহর স্ত্রী আনোয়ারা বেগম (৪৮)। আনোয়ারার ঝুলন্ত মরদেহ ঘরে ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেছে। আর আসমা বেগমের মরদেহ পাওয়া গেছে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে বিলের মধ্যে।
রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ জানান, শনিবার সকালে পদ্ম বিলে ছাগল চরাতে গিয়ে দুই শিশু প্রথমে আসমা বেগমের মরদেহ দেখতে পায়। এরপর বিষয়টি জানাজানি হলে পুলিশ গিয়ে দুপুরে মরদেহ উদ্ধার করে। মরদেহের পা ও মুখে জখম আছে। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর আসমাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

এদিকে, আনোয়ারা বেগমের পরিবারের বরাত দিয়ে মোহনপুর থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, দীর্ঘদিন ধরেই নানা অসুখ-বিসুখে ভুগছিলেন আনোয়ারা। এ জন্য শুক্রবার গভীর রাতের কোনো এক সময় তিনি ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন। খবর পেয়ে শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, দুই নারীর মরদেহ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসমার মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যামামলা দায়ের হবে। আর আনোয়ারার আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team