1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে ট্রাফিক সচেতনতামূলক কর্মশালা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

রাজশাহীতে ট্রাফিক সচেতনতামূলক কর্মশালা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পুলিশ লাইনে অবস্থিত শহীদ মামুন মাহমুদ স্কুল এন্ড কলেজে আরএমপির ট্রাফিক বিভাগের উদ্যোগে ট্রাফিক বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ কর্মশালা শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসি (ট্রাফিক) অনির্বান চাকমা। বিশেষ অতিথি ছিলেন, এসি (ট্রাফিক)মোঃ ইফতে খায়ের আলম। সভাপতিত্ব করেন উক্ত কলেজের অধ্যক্ষ গোলাম মাওলা।

অনুষ্ঠানটি কর্মশালায় ট্রাফিক বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়। প্রধান অতিথি ট্রাফিক নিয়ম কানুন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে মোটরসাইকেলে তিনজন আরোহন না করা, হেলমেট ছাড়া গাড়ী না চালানো, অপ্রাপ্ত বয়স্ক চালকের গাড়ী না চালানো, রাস্তা পারাপারের নিয়ম ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team