1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
যৌবন যার, বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়: মাশরাফি - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

যৌবন যার, বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়: মাশরাফি

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২০

খবর২৪ঘন্টা ক্রীড়া ডেস্ক: সমগ্র বিশ্বে এখন করোনাভাইরাসের আতঙ্ক। বিশ্বে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ১৩ হাজার মানুষ মারা গিয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত ২৭ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে। এই ভাইরাস প্রতিরোধের বড় উপায় হলো যত বেশি সময় পারা যায় ঘরে থাকা, নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোঁয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখা।

করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশের তারকা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার মানুষকে সচেতন করার জন্য সতর্কতামূলক পোস্ট করছেন, ভিডিও আপলোড করছেন।

সোমবার মাশরাফি বিন মর্তুজা ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এখন যৌবন যার, বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, দেশকে বাঁচানোর তার শ্রেষ্ঠ সময়। বাসায় থাকুন, নিরাপদে থাকুন।’

করোনাভাইরাসের কারণে এখন পুরো বিশ্বের ক্রীড়াঙ্গন থেমে আছে। খেলোয়াড়রাও সময় কাটাচ্ছেন বাসায় বসে। এই ভাইরাসের কারণে বাংলাদেশে সবধরনের খেলাধুলা স্থগিত করা হয়েছে।

যৌবন যার, বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়: মাশরাফিখবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team