1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
যৌনপল্লিতে ঢুকতে গেলেও দেখাতে হবে আধার কার্ড - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

যৌনপল্লিতে ঢুকতে গেলেও দেখাতে হবে আধার কার্ড

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭

খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: শুধু মোবাইল ফোন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয়, এবার যৌনপল্লিতে ঢুকতে গেলেও দেখাতে হবে আধার কার্ড। এমনই নিয়ম করেছে গোয়া সরকার।  যৌনপল্লিতে যাঁরা যাবেন তাঁরা যেন এবার থেকে আদার কার্ড সঙ্গে করে নিয়ে যাবেন। নইলে কোনও পরিষেবাই মিলবে না। সম্প্রতি দিল্লির এক দল যুবক গোয়ায় ব্যাচেলর পার্টি করতে গিয়েছিলেন। ফোনে যৌনপল্লির এক দালালের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। সেখানেই আগে সকলের আধার কার্ডের ছবি ও হোটেলের ছবি হোয়াটসঅ্যাপে চেয়ে পাঠান দালাল। তারপরেই তাঁরা জানতে পারেন যে গোয়ায় এখন যৌনপল্লিতেও যেতে হবে আধারকার্ড পকেটে নিয়ে।
গোয়া পুলিসের দাবি, এই নিয়ম তাঁরা কার্যকর করেছেন রাজ্যের নিরাপত্তার স্বার্থেই। কারণ গোয়ায় প্রতিদিনই দেশি–বিদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে। কে কী উদ্দেশ্য নিয়ে গোয়ায় আসছেন তা বুঝে ওঠা সম্ভব নয়। সেকারণে হোটেলের মত যৌনপল্লিতেও আধার বাধ্যতা মূলক করলে দুষ্কৃতিদের সহজেই ট্র্যাক করা যায়। কারণ অনেকেই কুকর্ম করার পর যৌনপল্লিতে গিয়ে লুকিয়ে থাকে যাতে কেউ তাদের ট্র্যাক করতে না পারে। অবার অনেক ক্ষেত্রে পুলিস ট্র্যাপে ফেলছে কিনা তা জানতেও যৌনপল্লির দালালরা আধার নম্বর নিয়ে আগে খেতে খবর সংগ্রহ করে থাকে। মোটের উপর দুই পক্ষই সুবিধা পায়।

খবর ২৪ ঘণ্টা.কম/ জন

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team