1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
যাত্রাবাড়ী থেকে দুই হাজার ইয়াবাসহ গ্রেফতার এক - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

যাত্রাবাড়ী থেকে দুই হাজার ইয়াবাসহ গ্রেফতার এক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা দক্ষিণ বিভাগ (ডিবি)। গ্রেফতারকৃতের নাম মো. মোশারফ হোসেন (৪৮)।

গতকাল বুধবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ী থানার ঢাকা-চট্টগ্রাম মহসড়কের রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার গোয়েন্দা দক্ষিণ বিভাগের সহকারী পুলিশ কমিশনার আহসানুজ্জামান জানান, গতকাল সন্ধ্যার দিকে যাত্রাবাড়ী থানার ঢাকা-চট্টগ্রাম মহসড়কের রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোশারফ জানায়, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে অন্যান্য সহযোগিদের সহায়তায় কক্সবাজার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতো। গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।খবর২৪ঘন্টা/এবি

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team