1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মোহনপুরে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

মোহনপুরে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খন্দকার সাগর আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. রাকিবুল ইসলাম, এলজিইডি কর্মকর্তা রকিব হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আরজুমান্দ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মাহমুদ হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া।

এ ছাড়া ধুরইল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ঘাসিগ্রাম ইউনিয়নের আমিনুল ইসলাম, মৌগাছি ইউনিয়নের মেজর আলী বিশ্বাস, জাহানাবাদ ইউনিয়নের আব্দুর রশিদ, মোহনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম সোহেল, সাধারণ সম্পাদক মো. শাহীন সাগর, মোহনপুর প্রেসক্লাবের সম্পাদক রাসেল সেকার, কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেলসহ শিক্ষক প্রতিনিধি ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, গ্রাম আদালতের কার্যক্রম, সুতিজাল দিয়ে রেণুপোনা নিধন বন্ধ, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অনলাইন জুয়া প্রতিরোধ, উঠান বৈঠক, সামাজিক নিরাপত্তা এবং ট্রাফিক শৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন। সরকারি প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বয় ঘটলে একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।”

সভা শেষে আগামী মাসের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। একই সঙ্গে অংশগ্রহণকারীদের বিভিন্ন মতামত গ্রহণ করা হয়।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team