1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল বিআরটিএ।

বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী, মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষের অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভধাতুর প্লেটে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। সরকার মোটরসাইকেলের পেছনে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের পাশাপাশি সম্মুখভাগে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ লক্ষ্যে প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিক কর্তৃক নিজস্ব ব্যবস্থাপনায় মোটরসাইকেলের সম্মুখভাগে নিম্নবর্ণিত শর্তানুযায়ী, ম্যানুয়াল নম্বরপ্লেট প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সংস্থাটি আরও জানায়, মোটরসাইকেল (স্কুটার) এর নম্বর প্লেটের দৈর্ঘ্য-২০০ মি.মি. ও প্রস্থ-১০০ মি.মি.। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মি.মি.। স্কুটার ব্যতীত অন্যান্য মোটরসাইকেলের নম্বর প্লেটের দৈর্ঘ্য-২৮৫ মি.মি. ও প্রস্থ ৫০ হবে মি.মি.। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মি.মি.।

ম্যানুয়াল নম্বরপ্লেটের উপাদান স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের হতে হবে।

নম্বরপ্লেটটি সাদা পটভূমির ওপর কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে।

ম্যানুয়াল নম্বরপ্লেটের ওপর অন্য কোনও শোভাবর্ধন ও নকশা করা যাবে না।

এ ক্ষেত্রে স্কুটার ব্যতীত অন্যান্য মোটরসাইকেলের রেজিস্ট্রেশন মার্ক একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করা যাবে (যেমন: ঢাকা মেট্রো-ল-১১-১২২৯)।

এগুলো না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিআরটিএর পক্ষ থেকে বলা হয়।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team