1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মেয়েকেই পুরো সময় দিতে চান প্রিয়ঙ্কা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

মেয়েকেই পুরো সময় দিতে চান প্রিয়ঙ্কা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

সদ্য সারোগেসির মাধ্যমে ফুটফুটে মেয়ের মা হয়েছেন। খুশির জোয়ারে ভাসছেন প্রিয়ঙ্কা চোপড়া। আর সেই একই কারণে নাকি মাথায় হাত প্রযোজক জুটি ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানির! বলিপাড়ায় শোনা যাচ্ছে, ফারহান-রীতেশের আগামী ছবি ‘জি লে জরা’ থেকে সরে দাঁড়াতে চান প্রিয়ঙ্কা। আপাতত সাধ মিটিয়ে মাতৃত্বেই সবটুকু মনোযোগ দিতে চান প্রিয়ঙ্কা।

তুমুল জনপ্রিয় ছবি ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র ধাঁচে এ বার তিন বান্ধবীর রোড-ট্রিপের কাহিনি ‘জি লে জরা’ নিয়ে আসছেন ফারহান-রীতেশ জুটি। ছবিতে তিন মুখ্য চরিত্রে বাছাই করা হয়েছিল আলিয়া ভট্ট, ক্যাটরিনা কইফ এবং প্রিয়ঙ্কাকে। বলিপাড়ার সূত্র বলছে, মা হওয়ার পরে মেয়েকেই সবচেয়ে বেশি সময় দিতে চাইছেন ‘পিগি চপস’। সে কারণেই নাকি তিনি এই ছবিটি ছাড়তে চাইছেন। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি ফারহান ও রীতেশকে তাঁর বদলে অন্য অভিনেত্রী খুঁজে নেওয়ার আর্জিও জানিয়েছেন প্রিয়ঙ্কা।

বিএ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team