1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মেয়ের দেনা শোধের স্বপ্ন ভেঙে দিল গরু চোর - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন

মেয়ের দেনা শোধের স্বপ্ন ভেঙে দিল গরু চোর

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: বহু কষ্টে লালন-পালন করা চারটি গরুই ছিল কৃষক আব্দুল কুদ্দুসের শেষ ভরসা। সেই গরু বিক্রি করেই মেয়ের বিয়ের সময় হওয়া এক লাখ টাকার দেনা শোধ করার পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু কোরবানির ঈদকে সামনে রেখে গরু বিক্রির আগেই এক রাতের ব্যবধানে সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। গভীর রাতে গোয়ালঘরের তালা কেটে চারটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে নওগাঁর রাণীনগর উপজেলা-এর বিজয়কান্দি গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল কুদ্দুস ওই গ্রামের ইয়ার আলীর ছেলে।

আব্দুল কুদ্দুস জানান, সামান্য দেড় বিঘা জমি চাষ আর দিনমজুরির আয়ে কোনোমতে সংসার চলে তাদের। পরিবারে এক ছেলে ও দুই মেয়ে। বড় মেয়েকে তিন বছর আগে এবং ছোট মেয়েকে গত বছর বিয়ে দিয়েছেন। ছোট মেয়ের বিয়ের সময় ধারদেনা করে প্রায় এক লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি। সেই দেনা শোধের আশায় স্ত্রীকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে গরুগুলো লালন-পালন করছিলেন।

তিনি বলেন, আর কয়েকদিন পর ধান কাটার মৌসুম শেষে গরুগুলো বিক্রি করে মেয়ে-জামায়ের দেনা পরিশোধ করার কথা ছিল। কিন্তু মঙ্গলবার রাতে গরুগুলো গোয়ালঘরে রেখে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন, শয়নঘরের দরজার বাইরে তালা লাগানো। পরে প্রতিবেশীদের সহায়তায় বাইরে বের হয়ে গোয়ালঘরে গিয়ে দেখেন, চারটি গরুই নেই। চোরেরা তালা কেটে সব গরু নিয়ে গেছে।

কুদ্দুসের দাবি, চুরি হওয়া চারটি গরুর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। জীবনের একমাত্র সম্বল হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

খবর২৪ঘন্টা/এসএফ

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team