1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মুসল্লিদের মাঝে ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

মুসল্লিদের মাঝে ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বগুড়ায় মাদকবিরোধী প্রচারণা চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমানের দিকনির্দেশনায় শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে বগুড়া সদর থানাধীন মালতীনগর বকশি বাজার এলাকার এলাহী মসজিদে মুসল্লিদের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করেন ডিএনসির সদস্যরা।

এসময় ডিএনসির সদস্যরা মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তারা আরও বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা ও সচেতনতা নিশ্চিত করা জরুরি।

জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। জনগণের সহযোগিতা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়। মাদকমুক্ত সমাজ গঠনে ডিএনসি বগুড়া নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

জুমার নামাজ শেষে মুসল্লিদের হাতে মাদকবিরোধী বিভিন্ন বার্তাসংবলিত লিফলেট তুলে দেওয়া হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি ও ডিএনসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবর২৪ঘন্টা/এসএফ

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team