1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মুম্বাইয়ে ভবন ধসে নিহত অন্তত ১০ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

মুম্বাইয়ে ভবন ধসে নিহত অন্তত ১০

  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

খবর২৪ঘন্টা আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি তিন তলা ভবন ধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন। সোমবার ভোরে মুম্বাইয়ের পাশের ভিওয়ান্ডি নামক এলকায় এ দুর্ঘটনা ঘটে বলে। থানে মিউনিসিপ্যাল করপোরেশনের বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হচ্ছে, স্থানীয় সময় সোমবার ভোর পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং দমকল বাহিনী সেখানে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করে।

ভবন ধসের ঘটনায় ১০ জনের মরদেহ ছাড়াও এ পর্যন্ত পাঁচ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এনডিআরএফ এবং দমকল বাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে।

এনডিআরএফ জানিয়েছে, ‌স্থানীয়রা প্রায় ২০ জনকে উদ্ধার করেছে। তবে প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী এখনও ২০ থেকে ২৫ জন ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন বলে শঙ্কা করা হচ্ছে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team